মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি। বাল্যবিবাহ কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৩

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৪

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৫

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৮

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৯

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১০

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১১

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১২

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৫

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৬

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৭

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

২০