মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালককে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই ভ্যান, ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও আহত ভ্যানচালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ভ্যানটি চারঘাটের ঘটনায় ছিনতাই হওয়া ভ্যান কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার আলাইপুর গ্রামের হুজুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৬), একই গ্রামের মাজদার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৪) এবং কলাবাড়িয়া গ্রামের মহসেন আলীর ছেলে শহীদুল ইসলাম টুটুল (৪৪)।

চারঘাট মডেল থানা পুলিশ জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর প্রযুক্তিগত সহযোগিতায় চারঘাট মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের ভাষ্য, গত রোববার সন্ধ্যায় চারঘাট বাজার থেকে তফেল আলী নামের এক ভ্যানচালকের ভ্যানে যাত্রী সেজে ওঠেন ওই চক্রের সদস্যরা। তাঁরা পরানপুর যাওয়ার পথে শিশাতলা এলাকায় পৌঁছালে ভ্যানচালককে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান তাঁরা।

পুলিশ আরও জানায়, একই চক্রের সদস্যরা সোমবার সন্ধ্যায় বাঘা বাজার এলাকা থেকেও আরেকটি ভ্যান ছিনতাই করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জহুরুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর বলেন, আটক তিনজনকে চারঘাটের ভ্যান ছিনতাইয়ের মামলায় এবং তাঁদের মধ্যে একজনকে বাঘা থানার ভ্যান ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০