নাটোরের নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা ২.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ” ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক “। প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, নলডাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মন্তব্য