“ঘর থেকেই শুরু করি- দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে স্কুল চত্ত্বরে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ. কে. এম শাহা আলম মোল্লা, নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারি পরিচালক মোঃ আক্তার হামিদ খান, নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ ফায়ার সার্ভিসের কর্মিরা ও শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো সম্ভব।
মন্তব্য