মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজশাহীর চারঘাট বাজারের কিচেন মার্কেটের টয়লেট থেকে খোরশেদ সরকার (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টয়লেটের দরজা ভেঙে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।

খোরশেদ সরকার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় ধরে কিচেন মার্কেটের টয়লেটের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বাজার কমিটির সভাপতিকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের মেঝেতে খোরশেদ সরকারকে পড়ে থাকতে দেখেন তাঁরা।

পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান মৃত ঘোষণা করেন। চিকিৎসক নিশ্চিত করেন, হাসপাতালে নেওয়ার প্রায় দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।

খোরশেদ সরকার স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। টয়লেটে গিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

২

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৪

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৫

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৭

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৮

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৯

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১২

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৩

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৪

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৬

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৯

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

২০