আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

নওগাঁর আত্রাইয়ে পুলিশ ও স্থানীয় জনতার তৎপরতায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আত্রাই বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি চৌকস টিম আত্রাই বাজার এলাকায় নাইট ডিউটি তদারকিতে নিয়োজিত ছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা

করলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে অপরাধের সাথে জড়িত মো. আবু বক্কর সিদ্দিক (১৪) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়া গাথি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

​পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সহযোগী আসামী মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃত উভয় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দে‌শে আত্রাই উপজেলায় সব ধরনের

অপরাধ ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পুলশ ও স্থানীয় সচেতন জনতার তাৎক্ষণিক সহায়তায় আমরা চোরাই মোটরসাইকেলসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

২

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৪

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৫

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৭

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৮

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৯

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১২

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৩

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৪

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৬

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৯

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

২০