মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার দয়ারামপুর বাজারে বাগাতিপাড়া মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমানে মাদক মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি অনলাইন জুয়া, ক্যাসিনো ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে সচেতন হতে হবে। বর্তমান প্রজন্মকে এসব অপরাধ থেকে রক্ষা করতে না পারলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে বিশেষ অতিথি আব্দুর রশিদ চৌধুরী দয়ারামপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রশিদ চৌধুরী, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, দয়ারামপুর বাজার বণিক সমিতির সভাপতি আনসার আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সভায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১০

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৩

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৪

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৫

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

২০