মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বরাদ্দপত্র (ডিও) প্রদান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। সরকারে না থাকলেও তাঁরা পূজাকে আনন্দময় করতে সবার পাশে থাকার চেষ্টা করেছেন। এবারও সরকারের পক্ষ থেকে পূজা উদ্‌যাপনে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পূজার উৎসবে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ সংকট তৈরির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৩০টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর খাত থেকে মোট ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়া প্রান্তিক কৃষকদের ৩০টি চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের ১০টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৩

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৪

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৫

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৬

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৭

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৮

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৯

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১০

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১১

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১২

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৩

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৬

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৭

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৮

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২০