চলনবিলের সিংড়ায় পরিবেশকর্মীদের অভিযানে উদ্ধার হওয়া ৫টি বক অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব পাখি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এর আগে ডাহিয়া ইউনিয়নের পারিল এলাকায় চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি জুলহাজ কায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাখি শিকারীর সরঞ্জামসহ বকগুলো উদ্ধার করা হয়।
অবমুক্তকালে উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, সাংবাদিক ও পরিবেশকর্মী আবু জাফর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশকর্মী মোতালেব হোসেন, কাবিল উদ্দিন কাফি, বকুল এবং বায়েজিদ ইসলাম জয়।
প্রাকৃতিক ভারসাম্য ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
মন্তব্য