বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আলাইপুর গোকুলপুর ঘাট এলাকায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনের সংশ্লিষ্ট থাকায় গৌরাঙ্গাপুর এলকার মৃত আব্দুর রহমানের ছেলে মিন্টু রহমানকে ১লক্ষ টাকা জরিমানা ও গোকুলপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা ওরফে সুমনকে ১লক্ষ টাকা করে দুইজনকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, বালু উত্তোলনের জন্য নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা কিংবা এ কাজে সহায়তা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নদীর বাঁধসহ আশপাশের এলাকার পরিবেশ ও জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, নানা ভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে দিনব্যাপী ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দুজন’কে নগদ দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নেওয়া হয়েছে । অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলনে সহায়তা করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নদীর বাঁধ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০