বগুড়া প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত টি-১০ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে করতোয়া একাদশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ।

শনিবার দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল যমুনা।

এর আগে সকালে উদ্বোধনী ম্যাচে করতোয়া একাদশ পদ্মা একাদশকে হারিয়ে ফাইনালে স্থান দখল করে। পরের ম্যাচে যমুনা একাদশ মেঘনা একাদশ হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে আল-আমিনের অপরাজিত ৮১ রানের ওপর ভর করে ৯৯ রান সংগ্রহ করে করতোয়া একাদশ। যমুনার জুয়েল হাসান ও এনাম বাবু দুটি করে উইকেট নেন।
জবাবে ওপেনার আব্দুল হাকিমের ৬৫ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যমুনা। জুয়েল হাসান ২৩ রানে অপরাজিত থাকেন।
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন আব্দুল হাকিম। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হন টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় হন আব্দুল হাকিম। পুরো খেলায় দক্ষ অধিনায়কের পরিচয় দেন যমুনা একাদশের অধিনায়ক মোমিনুর রশিদ শাইন।
শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। চার দলের এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ শাইন ও প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাসসহ সাংবাদিক নেতারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

২

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৩

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৪

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

৫

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

৬

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৭

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১১

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৩

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৪

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১৫

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১৬

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৮

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৯

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০