দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এসব পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।

এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন নূর-ই আলম মিঠু। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন দাস, সাংবাদিক সুবীর কুমার দাস, দেবাশীষ কুমার সাহাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। উৎসবের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দিতেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৩

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

৪

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

৫

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

৬

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

৭

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৮

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৯

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১০

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

১৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২০