বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দ করা চিনিগুলো দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চাকিদারপাড়া এলাকায় বাঘা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। পাশাপাশি দুটি কারখানা থেকে ১২ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির মধ্যে ১০ বস্তা বাউসা দারুল হুদা ইসলামিয়া কমপ্লেক্সে এবং বাকি ২ বস্তা পাঁচপাড়া আমেনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দান করা হয়।

অভিযান পরিচালনার খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি।

এবিষয়ে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, বাঘার আইন-শৃঙ্খলা সুষ্ঠু আপরাধ দমনে করতে উপজেলা প্রশাসন তারপর রয়েছে, তারই ধারাবাহিকতায় সকালে আড়ানী পৌর ২’টি গুড় তৈরি কারখানা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের খবর পেলে কারখানা মালিক পালিয়ে যায় ফলে মামলা দায়ের বা জরিমানা করা সম্ভব হয়নি, দু’টি কারখানা থেকে মোট ১২ বস্তা চিনি জব্দ করে দুটি মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়। তিনি আরো বলেন ভেজাল পণ্যর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৩

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

৪

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

৫

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

৬

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

৭

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৮

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৯

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১০

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

১৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২০