আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশবাসীকে গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক নানা প্রতিকূলতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বর্তামান সরকার গ্যাস খাতের বিদ্যমান সংকট ও উৎস থেকে উত্তরণের বিষয়ে নানা দিক দিয়ে কাজ করে যাচ্ছে।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক নেতৃত্বে ছিলেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক। নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, দোকানপাট, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে এই সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন।

​বিতরণকৃত লিফলেটে গ্যাস খাতের সাময়িক সংকট, ইরান যুদ্ধ, প্রাকৃতিক বৈরিতা ও বৈশ্বিক প্রতিকূলতার চিত্র তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালী বন্ধের কারণে এলএনজি কার্গো পরিবহন ব্যাহত হওয়া, সাগরে বৈরী আবহাওয়ায় খালাস জটিলতা এবং বিভিন্ন কারিগরি ত্রুটির কারনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

​কর্মসূচিসূত্রে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক বলেন, বর্তমান সময়ে গ্যাস খাতের পরিস্থিতি ও বাস্তব তথ্য জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক কারণে যে সংকট তৈরি হয়েছে, সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। জনগণ যাতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারেন, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

​লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর হোসেন আলম, যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য লুৎফর রহমান লিটনসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিতরণকালে এলাকার সাধারণ মানুষ আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১০

১

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

২

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

৩

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৪

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

৫

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

৬

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৭

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

৮

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

৯

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১০

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১১

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১২

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

১৩

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১৪

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১৫

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৯

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

২০