দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার হাউজিং কলোনি পূজা মন্ডপ পরিদর্শন করেন বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ পূজা কমিটি নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায় এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রাকেশ কুমার সাহ, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কুমার কর্মকার, যুবদল নেতা সোহেল,শামীম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
মন্তব্য