মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদকের অপব্যবহারের ভয়াবহতা, এর সামাজিক ও ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের নেতিবাচক পরিণতি নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে স্কুলব্যাগ, টিফিন বাটি, জ্যামিতি বক্স, পানির পট ও একটি করে গাছ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি গাছ প্রদান পরিবেশ সচেতনতা ও সবুজ সমাজ গঠনের বার্তাও তুলে ধরে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১০

১

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

২

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

৩

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৪

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

৫

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

৬

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, মাপজোখ শুরু 

৭

বাঘার আড়ানীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, সরঞ্জাম ধ্বংস বস্তা চিনি জব্দ

৮

সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুইপ দুলুর

৯

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১০

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

১১

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

১২

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

১৩

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

১৪

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১৫

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১৬

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৯

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

২০