দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাউৎসব।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউনিয়নের সকল পূজামন্ড পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।
মঙ্গলবার রাত ৯টায় তিনি নিজস্ব তহবিল থেকে মন্দিরের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, ইউনিয়ন যুবদলের নেতা আবুল বাশার বাবলু, সবুজ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন হোসেন, সান্তাহার ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক রুবেল, ইউপি সদস্য এমদাদুল, সাইদুল, সাহিন, বিএনপি নেতা রতন,মিঠু প্রমুখ।
মন্তব্য