নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।
‘আলোর সন্ধানে’ শিক্ষা কেন্দ্রের পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান সাবু, রোম্মানুল হক, ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও ব্যস্তজীবনের কর্মজীবীদের ধর্মীয় শিক্ষা সহজতর করতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে। বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শিক্ষার এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
মন্তব্য