আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হিজরাপল্লীর ৫-৭ জনের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কসংলগ্ন উপজেলার সদরের পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপল্লীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ক্ষোভে ফুঁসে উঠে ওই এলাকার বসবাসকারী শান্ত, রেহেনা বেগম, নরেশ ও শিহাব হোসেনসহ আরও কয়েকজন অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, হিজরাপল্লীতে বসবাসকারী অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। প্রকাশ্যে মাদক বিক্রির কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। মাদকের বিস্তারে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়দের দাবি, মাদক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে শতাধিক মানুষ ওই এলাকায় জড়ো হন। একপর্যায়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেন নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

২

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

৩

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

৪

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

৫

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

৬

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

৭

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

৮

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

৯

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

১০

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

১১

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

১২

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

১৩

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১৪

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১৬

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

১৭

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১৮

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

২০