আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের উদ্যোগে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বড় আখিড়া গ্রামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে  ফাইনাল ম্যাচে বড় আখিড়ার রিয়াদ একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য খন্দকার আবু তাহের দিপু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজুল আবেদিন হিটলার,  মোস্তাফিজুর রহমান, হেলাল মাহমুদ, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবি, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, শাওন, মোফাজ্জল ও আসাদুল মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের উদ্যোগে এমন আয়োজন প্রশংসার দাবিদার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

২

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

৩

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

৪

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

৫

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

৬

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

৭

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

৮

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

৯

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১০

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১১

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

১২

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

১৩

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

১৪

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

১৫

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

১৬

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

১৭

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১৮

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

২০