বগুড়া প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের হাভিলি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় জিসাসের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রশীদ শাইন। তিনি বলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নবগঠিত বগুড়া জেলা ও মহানগর কমিটির সদস্যবৃন্দ বগুড়ায় সাংস্কৃতিক অঙ্গনে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তার করবেন। নতুন কুঁড়ির মাধ্যমে শহীদ জিয়া শিশুদের সাংস্কৃতিক বিকাশের দ্বার উন্মোচন করেছিলেন, বেগম জিয়া সাংস্কৃতিক কর্মীদের মুল্যায়ন করেছেন, বর্তমানে আমাদের বগুড়া কৃতি সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জিসাসের সদস্যরা সহযোগিতা পাচ্ছেন। দেশীয় সংস্কৃতি বিকাশে জিসাস ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিসাসের সভাপতি আনোয়ার হোসেন আপেল, মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সংগঠনের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে শীতের আগমনে খেজুর রস সংগ্রহে গাছিরা তৎপর

১

সিংড়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

২

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

৩

বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন

৪

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

নলডাঙ্গায় মোবাইল কোর্টে দুই লক্ষাধিক টাকার জাল জব্দ

৬

লালপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

৭

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

৮

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

৯

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

১০

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১১

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

১২

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

১৩

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

১৪

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

১৫

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১৬

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১৭

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

১৮

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

১৯

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

২০