মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, খলসুনসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য চার লাখ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নদীতে স্থাপন করা তিনটি বাঁধ উচ্ছেদ করা হয়। এ ছাড়া তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করা হয়। পরে বিধিমোতাবেক জব্দ করা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

১

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

২

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

৩

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

৪

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

৬

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

৭

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

৮

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

৯

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১০

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

১১

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

১২

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

১৩

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

১৪

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

১৫

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

১৬

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

১৭

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১৯

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

২০