শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগের কর্মী মো. হাফিজুর রহমান (৩৫), লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার ১ নম্বর মামলাটি ২০২৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য