বগুড়া প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে সাইকেল বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীর হাতে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং নারীশিক্ষা ও ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সাইকেল শুধু যাতায়াতের বাহন নয়, এটি একজন ছাত্রীর শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সহায়ক হবে। মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে হলে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের পথচলা নির্বিঘ্ন করতে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জের আলিয়াহাট রোকেয়া ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে যান। সেখানে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মীর সাখরুল আলম সিমান্ত, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নারীশিক্ষা, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে সাইকেল বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

২

বিয়াঘাটকে আদর্শ ইউনিয়ন গড়তে চান নাদিম

৩

আত্রাইয়ে শীতের আগমনে খেজুর রস সংগ্রহে গাছিরা তৎপর

৪

সিংড়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

৫

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

৬

বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন

৭

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

নলডাঙ্গায় মোবাইল কোর্টে দুই লক্ষাধিক টাকার জাল জব্দ

৯

লালপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

১০

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

১১

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

১২

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

১৩

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১৪

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

১৬

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

১৭

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

১৮

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১৯

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

২০