admin
২৫ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ ৫ দাবি রাবি ছাত্রদলের

প্রথম বর্ষের ও বিদেশী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করে তাঁরা।

তাঁদের দাবিগুলো হলো- ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করা, আবাসিক হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।

এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আজ পাকিস্তানি পেতাত্মারা যারা অর্থ দুর্নীতি করে, যাদের ব্যাংকে টাকা ছিল না, তারা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে কীভাবে রাকসুকে ভঙ্গ করা যায় ও ছাত্রদলের নামে মিথ্যাচার করায় ব্যস্ত রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করেছে। সেই বিতর্কিত রুয়া নির্বাচনের নির্বাচন কমিশনারকে কোনো আলোচনা ছাড়াই রাতের আঁধারে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো শিক্ষক অপমান বা লাঞ্ছিত হোক তা চাই না। আমাদের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত না করে রাকসু নির্বাচন হবে না।”

সমাবেশ শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

স্মারকলিপি বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, “আমরা তাদের দাবিগুলো পেয়েছি এবং এবিষয়ে আলোচনা করা হবে। যেগুলো নির্বাচন কেন্দ্রিক দাবি, সেগুলো নির্বাচন কমিশন দেখবে।”

এসময় দলটির সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০