admin
২৭ অগাস্ট ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রাথমিকের বই

গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রাথমিকের বই

অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজারো নতুন পাঠ্যবই দীর্ঘদিন ধরে গোডাউন ও অফিসকক্ষে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) গোডাউনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত কয়েক হাজার বই স্তূপ করে রাখা হয়েছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে লালপুর উপজেলায় ১ লাখ ৪৪ হাজার ১০০ কপি বই আসে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ২০ কপি বিতরণ করা হলেও ৪ হাজার ৮০ কপি উদ্বৃত্ত থেকে যায়। একইভাবে ২০২৫ শিক্ষাবর্ষে ১ লাখ ৪৮ হাজার ৫৫০ কপি বই বিতরণ করা হলেও উদ্বৃত্ত থেকে যায় আরও ১৩ হাজার ৫৭৫ কপি। এসব বই বর্তমানে শিক্ষা অফিস ও ভাড়া নেওয়া গোডাউনে রাখা আছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম বলেন, “বইগুলো পরে অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে নিয়ে যায়। প্রতিটি উপজেলাতেই উদ্বৃত্ত বই থেকে যায়।”

এদিকে অভিভাবক মো. সাইদুল হক অভিযোগ করে বলেন, “প্রতি বছর নতুন বই সংকটে অনেক শিক্ষার্থী পড়াশোনায় ভোগে। অথচ অব্যবস্থাপনার কারণে হাজারো নতুন বই নষ্ট হচ্ছে। এতে সরকারের অর্থ যেমন অপচয় হচ্ছে, শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নাটোর জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আগে থেকেই তালিকা দেওয়া হয়। তারপরও কেন চাহিদার অতিরিক্ত বই আনা হয়, তা তদন্ত করা উচিত। এটি কর্মকর্তাদের অবহেলার শামিল।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, “উপজেলা থেকে যে চাহিদা পাঠানো হয়, সেই অনুযায়ী বই বরাদ্দ দেওয়া হয়। পাঠ্যসূচি পরিবর্তন না হলে উদ্বৃত্ত বই পরবর্তী বছরে বিতরণ করা হয়। আর পরিবর্তন হলে কর্ণফুলী পেপার মিলে পাঠিয়ে দেওয়া হয়।” তিনি আরও জানান, চলতি বছর জেলার বিভিন্ন উপজেলায় বই সংকট দেখা দেওয়ায় বগুড়া থেকে অতিরিক্ত বই আনতে হয়েছে। “এত পরিমাণ উদ্বৃত্ত বই থাকা অস্বাভাবিক, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০