admin
২৭ অগাস্ট ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় কোমর পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা

নাটোরের সিংড়ার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কোমর পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে। জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভিজছে শিশুদের জামা-কাপড়, বই-খাতা। দুর্ভোগে পড়েছেন অভিভাবকরাও।

শালমারা ধামাইচ ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও ১৯৩২ সালে প্রতিষ্ঠিত শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছে। বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোমর পরিমাণ পানি জমে থাকে। ফলে শিশুদের নিয়মিত শ্রেণিকক্ষে পৌঁছানো যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি শারীরিকভাবেও রয়েছে মারাত্মক ঝুঁকি।

শিশু শ্রেণি ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিদিন ভেজা পোশাক আর স্যাঁতসেঁতে বইখাতাসহ ক্লাসে উপস্থিত হয়। অনেকে আবার পথেই পড়ে যায় পানিতে। শিক্ষার্থীদের কষ্ট দেখে স্কুলের দপ্তরি কাম প্রহরী হাবিল শেখ এবং কিছু অভিভাবক সন্তানদের কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন। ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।

স্থানীয় অভিভাবক রহিমা বেগম বলেন, গত প্রায় ১৫ দিন ধরে কোমর পানি জমে রয়েছে রাস্তার ওপর। আমাদের ছেলেমেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাতে হচ্ছে। যদি এই রাস্তাটি দুই-তিন ফিট উঁচু করা হতো, তাহলে এমন কষ্ট হতো না।

স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। অথচ এটি স্কুল, মাদ্রাসা ও এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের পথ। পানি নামার পরপরই রাস্তাটি মেরামত করে উঁচু না করা হলে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসীর দাবি, শিশুদের ভবিষ্যৎ ও এলাকার স্বাভাবিক জনজীবনের স্বার্থে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী জানান, শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি এতটাই নিচু যে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এখন বর্ষার শুরুতেই পুরো রাস্তায় কোমর পানি জমে আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিন পানির মধ্য দিয়ে যাতায়াত করছে, যা কেবল দুঃখজনক নয়, অত্যন্ত বিপজ্জনকও। এতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখতে আমরা দ্রুত রাস্তাটি দুই থেকে তিন ফিট উঁচু করে সংস্কার করার দাবি জানাচ্ছি।

এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা ছিলো না, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারলাম, এলাকাবাসি অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে সরেজমিনে দেখে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

নাটোরে বোনের বাড়ির আঙ্গিনা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

সিংড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

বানিয়াচংয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, ওসি-সাংবাদিকসহ আহত ৩০

সিংড়ায় একটি বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল হাজারো মানুষ

নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী, মোটরসাইকেল শোভাযাত্রায় উচ্ছ্বাস

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

১০

নূর-ই সাফা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১১

নাটোরের চকবৈদ্যনাথে কাঁচা চামড়ার আড়ৎগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

১২

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৩

নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন

১৪

আত্রাইয়ে ভিজিএফের চাল, ত্রাণের অর্থ ও ঢেউটিন বিতরণ

১৫

হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লক: বাঁচতে চায় ১৩ মাসের শিশু অর্পিতা

১৬

সিংড়ায় নিষিদ্ধ আ’লীগের নেতা গ্রেপ্তার

১৭

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

১৮

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৯

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

২০