admin
৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ৯৮৭ প্রতিবন্ধী ও বিধবা নারীকে আর্থিক অনুদান

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৮৭ জন প্রতিবন্ধী ও বিধবা নারীকে এককালীন প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অবহিতকরণ সভা ও কর্মশালায় এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত ও রিকের টিম লিডার এম এ রব পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসানও বক্তব্য দেন।
এর আগে বাগাতিপাড়ার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপকারভোগীদের নিয়ে জীবনদক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রুপভিত্তিক পাঁচ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০