admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বাউয়েটের ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৫তম অর্থ কমিটির সভা গত বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি )
সভায় ২৪তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অনুমোদন, নির্মাণ কাজসমূহের অনুমোদন, বাউয়েটের প্রথম কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন এবং ২০২৪-২৫ অর্থ বছরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী কর্ণেল গাজী মোঃ খালিদ হোসেন, পিএসসি (অব.), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার এএ এন্ড কিউএমজি লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।
সভা শেষে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবরেটরি ও আইন বিভাগের মুটকোর্ট পরিদর্শন করেন। পরে একাডেমিক ভবনের দক্ষিণ প্রাঙ্গণে একটি নাকাচুয়া গাছের চারা রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০