admin
১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে বারআঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল বগুড়ার শাজাহানপুরের বারআঞ্জুল গ্রাম।

শুক্রবার (১২ই সেপ্টেম্বর)বিকেলে বারআঞ্জুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুরু হলো স্থানীয় পাচুনিয়া পুকুর ফুটবল টুর্নামেন্ট।
এদিন মাঠের চারপাশে হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে একগুচ্ছ রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জননেতা এম আবুল বাশার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার শক্তিশালী হাতিয়ার।”
অনুষ্ঠানে বিএনপি নেতা নাজমুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু,আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহসিন আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপিনেতা দেলোয়ার হোসেন, আবু তোরাব, স্বেচ্ছাসেবক দলনেতা মুরাদ কোরাইশ মেম্বার, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা।

উদ্বোধনী খেলায় নয়মাইল স্পোর্টিং ক্লাব দুর্দান্ত পারফরম্যান্সে ২–০ গোলে হারায় পারতেখুর একতা যুব সংঘকে। খেলা ঘিরে গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, মাঠজুড়ে ভিড় জমায় হাজারো দর্শক।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু প্রতিভা বিকাশেই নয়, বরং গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০