admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় বাগাতিপাড়ার ছোট্ট রোহান

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার ৭ বছরের শিশু রোহান মাহমুদ।

বয়স মাত্র ৭, পড়াশোনা করছে বাগাতিপাড়া পৌর প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণিতে। খেলার মাঠে দৌড়ঝাঁপ করা, আজানের ধ্বনি শুনে মসজিদে ছুটে যাওয়া—এই ছিল তার প্রতিদিনের স্বপ্ন আর আনন্দ।

কিন্তু হঠাৎ করেই সে আক্রান্ত হয় এক বিরল ও জটিল রোগে—এ্যাপলাস্টিক অ্যানিমিয়া।

ডাক্তারেরা জানিয়েছেন, রোহানকে বাঁচাতে হলে ব্যয়বহুল অপারেশন অথবা বিশেষ ইনজেকশন প্রয়োগ করতে হবে। চিকিৎসার খরচ প্রায় ৩০-৪০ লক্ষ টাকা। প্রতিটি ইনজেকশনের মূল্য প্রায় ২-৩ লক্ষ টাকা। সাধারণ ভ্যানচালক বাবার পক্ষে এ খরচ বহন করা একেবারেই অসম্ভব।
রোহানের মা রুনি খাতুন জানান, প্রথমে শরীরে কালচে দাগ, তারপর জ্বর, বমি ও রক্তক্ষরণে ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে অবশেষে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি হয়েও সমাধান মিলছে না। প্রতিনিয়ত রক্ত দিতে হচ্ছে, যার খরচও অনেক।
রোহানের বাবা রবিউল ইসলাম বলেন—
“আমি ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাই। ছেলেকে বাঁচাতে যা পারছি করছি, কিন্তু এত ব্যয়বহুল চিকিৎসার খরচ আমার পক্ষে সম্ভব নয়। দেশবাসীর কাছে আমার হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা দয়া করে আমার ছেলেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান।”
রোহানের স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা সকলেই দেশবাসী ও বৃত্তবানদের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
📌 সাহায্য পাঠানোর ঠিকানা:
রোহানের পিতা: রবিউল ইসলাম
📱 বিকাশ নম্বর: ০১৭৯১-৬৪০২৯৮

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে বোরো ঘরে তুলতে সমন্বিত তৎপরতা

চিকিৎসার টাকায় থমকে আছে জীবন, সাহায্য পেলে বাঁচতে পারে শিশু রুহি

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নাটোরে ভূমি অফিসে দৌরাত্ম্য বন্ধে জরুরী মোবাইল সেবা চালু

আত্রাইয়ে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় আগুনে পুড়ে মরলো ৮টি ছাগল

১০

বাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

১১

সম্পত্তির লোভে মামাসহ একই পরিবারের ৪ জনকে হত্যা:আটক- ৩

১২

চলনবিলে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

১৩

বাগাতিপাড়ায় ইয়াবাসহ আটক-২

১৪

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

১৫

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড

১৬

সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনীত আন্না মিন্জ

১৭

নওগাঁয় গলা কেটে একই পরিবারের চারজনকে হত্যা

১৮

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা

১৯

নাটোরের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বদলি

২০