admin
২০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ইউএনও’র কঠোর নির্দেশনা

নাটোরের বাগাতিপাড়ায় দলিল রেজিস্ট্রির নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।

তিনি জানিয়েছেন, সরকারি নির্ধারিত ফি’র বাইরে কোনো টাকা আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট দলিল লেখকের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন ইউএনও। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

ইউএনও মারুফ আফজাল রাজন বলেন,“সরকার নির্ধারিত ফি ছাড়া এক টাকাও বেশি নেওয়া যাবে না। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। আমাদের লক্ষ্য স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা।”

দীর্ঘদিনের অভিযোগ, এবার প্রশাসনের পদক্ষেপে স্বস্তি স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দলিল লেখকদের একটি ‘সিন্ডিকেট’ অতিরিক্ত টাকা আদায় করে আসছিল, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণি ক্ষতির শিকার হচ্ছিল।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কালাম বলেন,“বছরের পর বছর ধরে এই সিন্ডিকেট আমাদের জিম্মি করে রেখেছিল। ইউএনও মহোদয়ের কঠোর পদক্ষেপে আমরা স্বস্তি পাচ্ছি। চাই, নিয়মিত নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হোক।

বাগাতিপাড়ার দলিল লেখক ও সমিতির নেতা জিন্নাত আলী বলেন,“আমরা কারও কাছ থেকে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত অর্থ নিই না। আমাদের নির্দিষ্ট কোনো বেতন নেই। গ্রাহক যা দেন, তাই নিই। তবে সরকারি ফি তালিকা অফিসে স্পষ্টভাবে টাঙানো উচিত, যাতে কেউ বিভ্রান্ত না হয়।”

স্থানীয়রা বলছেন, ইউএনও’র এমন পদক্ষেপ জনসাধারণের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা আশা করছেন। অফিসে ফি তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হবে। মাইকিং ও প্রচারপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে। নিয়মিত প্রশাসনিক নজরদারি চালানো হবে।অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মারুফ আফজাল রাজন আরও বলেন,“ উপজেলা প্রশাসন জনগণের পাশে আছে। নির্ধারিত সরকারি ফি অনুযায়ীই সেবা প্রদান নিশ্চিত করা হবে। অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা নিয়মিত মনিটরিং করবো এবং অনিয়ম দেখলেই ব্যবস্থা নেব।”

এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং আশা করছেন, ভবিষ্যতে এর বাস্তব প্রয়োগে জনগণ ভোগান্তিমুক্ত ও স্বচ্ছ সেবা পাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১০

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১১

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

১২

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

১৩

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১৪

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১৬

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৭

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৮

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৯

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

২০