admin
১১ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের সহযোগী শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর

‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে ছাত্রদল সূত্রে জানা যায়।

সোমবার (১১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৩ টা পর্যন্ত ৩০০ জনের অধিক শিক্ষার্থী এতে স্বাক্ষর করেছেন বলে ‘ডেইলি সানশাইন’কে জানিয়েছেন ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী ।

সুলতান আহমেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা সহায়তা করেছে, সেই সব সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বজনপ্রীতির কারণে কোনো পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।”

সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আওয়ামী লীগের দোসররা সাধারণ শিক্ষার্থীদের ওপর যেভাবে অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, তার বিচারের দাবিতেই আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি করছি।”

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, ২ জন উপ-উপাচার্য, প্রক্টরসহ ২১ জন শিক্ষকের নাম প্রকাশ করে তাঁদের ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিচারের বিক্ষোভ সমাবেশ করে শাখা ছাত্রদল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০