admin
২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটকিয়তায় শেষ হলো ফাইনাল

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নানা অনিয়ম ও নাটকীয়তায় শেষ হলো ফাইনাল। খেলায় বড়াইগ্রাম উপজেলাকে ১-০ গোলে নাটকিয় জয়লাভ করে নাটোর সদর উপজেলা।

নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র ফাইনালে রবিবার (২১ সেপ্টেম্বর ) বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও নাটোর সদর উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য।

দ্বিতীয়ার্ধে উত্তেজনাপূর্ন খেলায় ১-০ গোলে এগিয়ে যায় নাটোর সদর, ঠিক তখনই শুরু হয় নাটকীয়তা। সুন্দর একটি গতিময় খেলার পরিবেশ নষ্ট করে সদরের ফরেন কোটার বিদেশি খেলোয়াড়সহ ৪/৫ জন খেলোয়াড় কারন ছাড়াই মাঠে শুয়ে পড়ে এবং খেলার সময় নষ্ট করে। দেখা যায়, অসুস্থতার ভান করে মাঠে গড়াগড়ি দেওয়া খেলোয়াড় কে রেফারি মাঠের বাইরে বের করে দিলে অনুমতি ছাড়া সেই খেলোয়াড় আবার মাঠে প্রবেশ করে, এ বিষয়ে বড়াইগ্রাম টিম প্রতিবাদ জানালেও মাঠ পরিচালক বা ম্যানেজমেন্ট কোন পদক্ষেপ নেয়নি। শেষ সময়ের অতিরিক্ত সময় ঘোষণা না করে শেষ বাঁশি দেন মাঠ পরিচালক (রেফারি)।

এ ঘটনায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসন , সাংবাদিক , জেলার ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় সহ দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দর্শকরা বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে খেলার ফলাফল বয়কট করার দাবি জানান। ক্রীড়া প্রেমী অনেক সাবেক খেলোয়াড় বলেন, নিজেদের মধ্যে বল লেনদেন না করে এভাবে কাল খেপন করে খেলার পরিবেশ নষ্ট করা ফুটবলের নিয়মে আছে কিনা তা বোধগম্য নয়।

এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, নাটোর সেনা ক্যাম্পের অফিসার ইনচার্জ লে. কর্নেল মুক্তাদির হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার দর্শক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ফাইনালে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল অত্যন্ত চমৎকার খেলেছে, সুন্দর একটি প্রাণবন্ত উত্তেজনা পূর্ণ খেলার শেষ অংশে কি হয়েছে তা গ্যালারিতে বসা ৩৫ হাজার দর্শক দেখেছে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি অজ্ঞাত কারণে কোন মন্তব্য করেননি ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০