admin
৫ অক্টোবর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন

জাতীয় দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলায় কর্মরত নিজস্ব প্রতিবেদক এসএম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১:৩০ টায় নাটোর জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীরা নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে। নিহত সাংবাদিক বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকার বাসিন্দা। তাঁর দীর্ঘদিনের পেশাগত দায়িত্বে সততা ও সাহসী প্রতিবেদনের জন্য এলাকায় ছিলেন সম্মানিত সাংবাদিকদের একজন। শনিবার সন্ধ্যায় হাড়িখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নাটোরে আয়োজিত মানববন্ধনে ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও নিউজ ২৪ এর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি দেবাশীষ কুমার, সাধারণ সম্পাদক ও ৭১ টিভির নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকেএম আব্দুল বারী প্রমুখ।
এছাড়াও ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি কায়েস উদ্দিন,বাগাতিপাড়া প্রতিনিধি মো: শামসুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা সাংবাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০