admin
৬ অক্টোবর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বড়াইগ্রাম  উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর গত একযুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। এক ছেলে জাকির হোসেন মঞ্জু থাকেন পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাবার অন্য একটি বাড়িতে এবং এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মায়ের দেখা শোনার করার জন্য রেখেছেন দুইজন গৃহকর্মী। সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যায় সুফিয়া বেগম(৪০)। সারাদিনের অন্যান্য দায়িত্ব শেষে রাত্রিতে প্রহরির দায়িত্বে থাকেন কাজী আবু শামা(৬১)।

প্রতিদিনের ন্যায়  আবু শামা সরদারপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে ওই বাড়িতে ফিরে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে খাটের নীচে পড়ে আছেন, তার মুখমণ্ডল থেতলানো। তিনি চিৎকার করলে ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন এসে মমতাজ বেগমকে উদ্ধার করে ভ্যান যোগে দ্রুত নিকটস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মমতাজ বেগমের পরিহিত বেশ কয়েকটি স্বর্ণালংকার তার শরীরে না থাকায় পরিবারের ধারণা ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী কাজী আবু সামা ও সুফিয়া বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, ধারণা করা হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড যা খুবই দুঃখজনক, একজন বৃদ্ধাকে কি কারণে হত্যা করা হলো তার তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১০

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১১

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১২

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১৩

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৬

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৮

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৯

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

২০