admin
১০ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘা-চারঘাটে আলোচনায় বিএনপি নেতা মানিক

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দলটির উপজেলা শাখার সাবেক সভাপতি ও ২০১৮ সালের মনোনয়নপ্রাপ্ত নুরুজ্জামান খান মানিক।

স্থানীয় রাজনীতিতে এখন তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায় থেকেও মো. নুরুজ্জামান খান মানিকের নাম মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অগ্রাধিকার তালিকায় রয়েছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দলের পক্ষ থেকে এবার এমন প্রার্থী মনোনীত হবেন যিনি তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ।

এই প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে মো. নুরুজ্জামান খান মানিককে একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর সহজ-সরল আচরণ, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নমূলক চিন্তাভাবনা তাঁকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. রোকুনুজ্জামান খান মিঠু বলেন, “মানিক খান যদি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পান, তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি বাঘা-চারঘাটকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ডিজিটাল উপজেলা গড়তে সক্ষম হবেন।”

এদিকে, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম নান্নু বলেন, “দলীয় নেতাকর্মীদের সঙ্গে মানিক খানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি দলের ঐক্য রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছেন। তাঁর রাজনৈতিক সততা ও ত্যাগ স্থানীয়ভাবে প্রশংসিত।”

স্থানীয় রাজনীতিবিদ ও তৃণমূল কর্মীদের অনেকেই মনে করেন, মো. নুরুজ্জামান খান মানিক মনোনয়ন পেলে বাঘা-চারঘাটে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হবে এবং উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১০

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১১

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১২

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৩

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৪

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৫

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৬

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৭

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৮

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

২০