admin
১২ অগাস্ট ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমির মামলায় হয়রানি,নিষিদ্ধ দলের দাপট দেখিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলা দিয়ে হয়রানি, নিষিদ্ধ আ: লীগের ক্ষমতার দাপট দেখানো, সর্বশেষ ফেসবুকে অপপ্রচার করে হয়রানি করার প্রতিবাদ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।

মঙ্গলবার ( ১২ আগষ্ট ) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনেের আয়োজন করেন ভূক্তভোগী মুক্তার হোসেন ।

ভূক্তভোগী মুক্তার হোসেন রাজপাড়া থানার বসুয়া এলাকার ইনসান উদ্দিন’ ছেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ক্রয় সুত্রে বসুয়া মৌজার সম্পত্তি, যাহার দাগ নম্বর ৪৩৫, আর এস খতিয়ান নম্বর ২৫০। ওই সম্পত্তিতে আমি ও আমার ছোট ভাই সাখাওয়াত হোসেন ওরফে সুকতার হোসেন দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। সম্প্রতি আমার বাড়ির সামনে বিল্ডিং প্লাস্টার করার জন্য নিজ দাগের সম্পত্তির উপর সিমেন্ট বালু মেশাচ্ছিলাম। হঠাৎ মৃত: মহসিনের মেয়ে ফিরোজা তার বোনসহ প্রায় ১ কি:মি দূর থেকে এসে আমার কাজে বাধা দেয় ও সুকৌশলে ভিডিও ধারণ করেন। আমি ভিডিও’র বিষয়ে অবগত ছিলাম না। তারা আ’লীগ পরিবার। হড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছিল তার ভাই আতাউর। তার আরেক ভাই আসলাম উদ্দিন আ’লীগের মামলায় সম্প্রতি জেল থেকে বের হয়েছেন। আসলাম ও আতাউরের বিরুদ্ধে ৫ আগস্টের পরে বোয়ালিয়া ও রাজপাড়ায় দুটি মামলা হয়। (মামলা নং বোয়ালিয়া-৩৮৮/২৪, রাজপাড়া-১১৩(৬)/১) আ’লীগ আমলে ওই পরিবার আমাদের বিরুদ্ধে ৬/৭ টি মিথ্যা মামলা দিয়েছিলো (যাহার নম্বর-৩৩৬p/ ২০২১ রাজপাড়া, সি আর মামলা-৭৬/২০২২ রাজপাড়া, ২৫৮p/২৫ রাজপাড়া)। ওই মামলাগুলো আদালত আমাদের পক্ষে রায় দেয়। এতেও তারা শান্ত নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করেন। গত ১১ আগষ্ট বেলা ১২ টার দিকে আমার বাড়ির ওয়াল প্লাস্টার করতে ছিলাম। এসময় ফিরোজাসহ তিনজন মহিলা এসে নানাভাবে আমাকে উত্যক্ত করতে থাকে। তারা এতদিন আ’লীগের ভয় দেখাচ্ছিলো। ফিরোজা নিজেই আমাকে বলেন বিএনপি ক্ষমতা আসবে না, তাতেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন ? নানা কথার এক পর্যায়ে আমি বলি হাঁ বিএনপির ক্ষমতায় কাজ করছি। ওই কথার সব ভিডিও ফুটেজ বাদ দিয়ে শুধুমাত্র বিএনপির ক্ষমতায় কাজ করছি বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন ফিরোজা গং। তারা আমার কাজে বাধাগ্রস্ত করতেই মূলত এ ঘটনা ঘটায়।
লক্ষ্য ছিলো অন্য, বিএনপির নামে অপপ্রচারের জন্যই এমন কাজ করা হয়েছে। যেহেতু তারা কঠোরপন্থী আ’লীগ। একারণে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফিরোজা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও সম্মান হানি করার জন্যই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়েছে।
কেউ যাতে আমাদের ভুল না বুঝে এ কারণে সংবাদ সম্মেলন করা। ফুটেজে বাদ দেওয়া অংশে ফিরোজা আগে বলেন আ’লীগ ক্ষমতায় আসলে আপনাকে দেখে নেব। হুমকির এক সময় সে কয়েকবারআমাকে বলে আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি। এক পর্যায়ে আমি রেগে গিয়ে বলি হাঁ বিএনপির ক্ষমতা দেখাচ্ছি ওই ক্ষমতা বলেই কাজ করছি। আপনারা যেমন আলীগের ক্ষমতা দেখিয়েছেন তেমনি আমি বিএনপি’র ক্ষমতা দেখাচ্ছি। পরে ফিরোজা ভিডিও ফুটেজে সব অংশ বাদ দিয়ে ঐ অংশটুকুই বিএনপি’র বদনামের জন্য অপপ্রচার লক্ষ্যে ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০