রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী পুঠিমারী বাজারে নতুন ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাজারের ব্যবসায়ীদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিলন আলী, সাধারণ সম্পাদক রুবেল আলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন নয়ন আহম্মেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আফিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান এবং নির্বাহী সদস্য হিসেবে সুইট আলী, ডাবলু আলী, বিজয় কুমার ও নুরাপ আলী।
জানা গেছে, পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তিন মাস আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মিলন আলী বলেন, দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা একটি সক্রিয় নেতৃত্ব পেয়েছেন। সঠিক নেতৃত্বের অভাবে উপজেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই বাজারটির ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল। নতুন কমিটি বাজারের সংস্কার, আধুনিকায়ন এবং উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
মন্তব্য