admin
১৫ অক্টোবর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে ভূমি অফিস নির্মাণে বাধা, এলাকাবাসীর মানববন্ধন

শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ঐতিহাসিক বলিহার রাজার কাচারী বাড়িতে ভূমি অফিস নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ আ.ন.ম. শফিকুত তারিক মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় বিএনপি, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সরকার অনুমোদিত জমিতে ভূমি অফিস নির্মাণের কার্যক্রম শুরু হলেও একটি কুচক্রী মহল এতে বাধা দিচ্ছে। এতে সরকারি সেবা ব্যাহত হচ্ছে এবং উন্নয়নে বিঘ্ন ঘটছে।

এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা উন্নয়ন প্রকল্পে বাধা দিচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, ১৮২৩ সালে বলিহার রাজার নির্মিত ঐতিহাসিক কাচারী বাড়ির ৯৮ শতক জমিতে ভূমি অফিস নির্মাণের জন্য ইতিমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০