admin
১৭ অক্টোবর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নওগাঁ সদর উপজেলার দুবলহাটির ফতেপুরে রওদাতুল কোরআন ফতেপুর আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে।

তিনি ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।

শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুত নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি মাদ্রাসার মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। পরে তারা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১০

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১১

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১২

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৩

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৪

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৫

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৬

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৭

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৯

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

২০