admin
১৭ অক্টোবর ২০২৫, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সবুজ হোসেনের ভাই ইউপি মেম্বার বিপ্লব হোসেন জানান,তার ভাই সবুজ হোসেন ভোঁপাড়া বাজারে ধানের ব্যবসা করেন। বৃহস্পতিবার উপজেলার পতিসর বাজারে যান ধানের টাকা নিতে। রাত অনুমান পৌনে ৮টা নাগাদ ৭লাখ ৪৫হাজার টাকা নিয়ে আরেক ভাই সজিবসহ মোটরসাইকেল যোগে ফিরছিল। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবলব্রীজ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা মারপিট করে ৭লাখ ৪৫হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। বিপলব হোসেন আরো জানান,ছিনতাইকারীরা চারটি মটরসাইকেলে ৮/১০জন ছিল এবং সবাই হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি অনেকটায় রহস্যজন বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১০

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১২

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৩

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৪

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৫

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

১৬

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

আত্রাইয়ে ৭ জনকে অর্থদন্ড

১৮

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

১৯

সিংড়ায় দফায় দফায় সংঘর্ষ আহত ৮

২০