admin
১৭ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে জনসভায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খাঁন

নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে পাঁচ বছরের মধ্যেই দুর্নীতিমুক্ত, আত্মনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে—যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম।
সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. সাইদুর রহমান, নাটোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম ও জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, এবং ইসলামিক সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০