admin
১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া উপজেলার সাবেক জামায়াত আমীর মাকসুদুর রহমানের ইন্তেকাল

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাকসুদুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ি জামনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাকসুদুর রহমান ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ১৭ বছর বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে ২০১২ সালে অবসর গ্রহণ করেন।
দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান।
তার মৃত্যুতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন, নায়েব আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় নিজ গ্রাম মুন্সিপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০