admin
১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, “১৭ বছরে ১৭ মিনিটও দলের কাজে ফাঁকি দিইনি। নিজের সন্তানকে জেলে থাকা অবস্থায় কোলে নিয়েছি। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, আমি তার সাথেই আছি।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

দাউদার মাহমুদ বলেন, “আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমিসহ সবাই ধানের শীষের পক্ষে কাজ করব। তিল তিল করে গড়ে তোলা সংগঠন বিএনপি। ৩১ বছর দলের সঙ্গে আছি, এর মধ্যে ২৯ বছরই দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালের নির্বাচনে তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন— আমি তার ও দলের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নারী অধিকারকে। মা-বোনদের অধিকারকে তিনি মূল্যায়ন করেছেন। এই ৩১ দফা শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দু বা পাহাড়ি কিংবা সমতলের মানুষের জন্য নয়— এটি বাংলাদেশের সব শ্রেণির মানুষের জন্য।”

সভায় সভাপতিত্ব করেন সুকাশ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, প্রভাষক এম এ হান্নান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, আক্তারুল ইসলাম, এম এ কবির বাবুল, শিপন আহসান, সোহেল রানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০