admin
২১ অক্টোবর ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় রাতের আধারে গোরস্থানসহ ৩টি টিউবওয়েল চুরি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে রাতের আধারে গোরস্থানসহ তিনটি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাত চোরেরা পাঁচপাড়া কেন্দ্রীয় গোরস্থানের ১টি, খোদ্দ বাউসা কেন্দ্রীয় গোরস্থানের ১টি এবং একই এলাকার একটি কৃষিজমিতে স্থাপিত টিউবওয়েলসহ মোট ৩টি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্থানীয়রা টিউবওয়েল না পেয়ে ঘটনাটি টের পান। এতে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। অনেকে বলেন, “মানুষের বিবেক আজ হারিয়ে যাচ্ছে, আল্লাহভীতিও কমে গেছে। নাহলে গোরস্থান থেকেও কেউ টিউবওয়েল চুরি করে?”
একজন দিনমজুর কৃষক জানান, “আমরা মাঠে কাজ করতে এসে পানি খেতাম ওই টিউবওয়েল থেকে। আজ এসে দেখি নেই। শুনে সবাই অবাক হয়েছি।”
এদিকে একসাথে ৩টি টিউবওয়েল চুরির ঘটনায় এলাকায় চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, নেশাগ্রস্ত কিছু চোরই হয়তো এই কাজ করেছে। স্থানীয়রা ব্যক্তিগতভাবে চুরি যাওয়া টিউবওয়েলগুলোর খোঁজ শুরু করেছেন।
নিউজ লেখা পর্যন্ত চুরি হওয়া টিউবওয়েলগুলোর কোনো সন্ধান বা চোরদের শনাক্তের খবর পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০