রাজশাহীর চারঘাটে নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মূলধারায় অন্তর্ভূক্তিকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ হয়।
খান ফাউন্ডেশনের আয়োজনে, সমতা নারী কল্যাণ সংস্থার বাস্তবায়নে এবং এসডিসি, কানাডা ও জিএফ’র সহযোগিতায় এ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, Voices for Change প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ও শিরিন আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও ইউপি সদস্যবৃন্দ।
মন্তব্য