admin
২১ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজশাহীর চারঘাট উপজেলার বড় বালাদিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—রইচ উদ্দিনের স্ত্রী রেশমা বেগম (৩৫), ইনছার আলীর ছেলে রইচ উদ্দিন (৪৫), আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৪৬), ফজেল শেখের ছেলে আবু তালেব (৪৫), মনঞ্জিলের ছেলে লিটন (২৩) ও রিপন (৩২), ইমদাদুলের স্ত্রী রজিনা বেগম (৩২)। এদের মধ্যে রইচ, আবু তালেব ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লিটন (২৩) ও ইমদাদুলের ছেলে এনামুল (২৮) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দুই শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আটজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সমতুল্লাহ শেখের ছেলে মোস্তফা শেখ মারা যান।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কেউ মামলা করেননি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১০

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১১

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১২

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৩

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৪

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৫

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৬

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৭

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৮

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৯

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

২০