admin
২৩ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে সাবেক এমপি শিমুল পরিচয়ে জেলারকে প্রাণনাশের হুমকি

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সাবেক এমপি শিমুল পরিচয়ে পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে এ হুমকি পাঠানো হয়। পরে বিকেলে জেলার শেখ মো. রাসেল এ ঘটনায় নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আওয়ামী লীগ নেতা ও নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের পরিচয়ে জেলার রাসেলের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সময় ওই ব্যক্তি জানান, তার ঘনিষ্ঠ সহযোগী হত্যাসহ ১০ মামলার আসামি মো. কোয়েল বৃহস্পতিবার জামিনে মুক্তি পাবেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়।
ওইদিন রাতেও একই নম্বর থেকে একটি অডিওবার্তা পাঠিয়ে বিষয়টি গোপন রাখার জন্য হুমকি দেওয়া হয়।
তবে জানা যায়, বন্দি কোয়েলকে ১৫ দিন আগে হাজিরার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তিনি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে পুনরায় আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯ মিনিটে পরপর দুটি বার্তা পাঠানো হয়।
প্রথম বার্তায় বলা হয়—
“আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন—আপনার বৌসহ পরিবার কীভাবে বাঁচাবেন, সেটা ঠিক করে রাখবেন।”
দ্বিতীয় বার্তায় লেখা হয়—
“আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে।”
এ বিষয়ে জেলার শেখ মো. রাসেল বলেন,
“এমন হুমকিতে ভয় পাইনি। নিয়ম অনুযায়ী এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।”
নাটোর থানার ডিউটি অফিসার সালমা খাতুন জানান,
“ঘটনাটি তদন্তাধীন। জিডি গ্রহণ করা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০