admin
২৬ অক্টোবর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে মঈনুল হত্যার ঘটনায় পিতার মামলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসাছাত্র মঈনুল হাসান (১২) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা আতিকুর মিয়া।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত মঈনুলের চাচাতো ভাই মোফাজ্জল মিয়াকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক মোফাজ্জল ওই এলাকার নূরানী মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র মঈনুল হাসান। পরদিন ২২ অক্টোবর আরজতের হাওরের একটি ডোবা থেকে মেয়েদের পোশাক পরিহিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সেদিন হাসপাতালে চিকিৎসক না থাকায় ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হয়। পরে পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে জানাজা শেষে মঈনুলকে দাফন করা হয়।
ঘটনার প্রতিবাদে ওইদিন বিকেলে নিহতের মাদ্রাসার উদ্যোগে গ্যানিংগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আলেম-উলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মঈনুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। একইসঙ্গে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন—অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।ম

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজান মোড়ল জানান, “মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

তবে এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোন ও থানার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০